• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বকশিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার ফুলুয়ারচর গ্রামের মৃত শের আলীর ছেলে মোঃ রতন (৩০) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ সাজেদুল ইসলাম (৩১)। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪শ পিছ ইয়াবা ও নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, বিশেষ অভিযানে ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার  কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo