ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নং আসামি ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)