• অপরাধ ও দুর্নীতি

শ্রীপুরে পারিবারিক কবরস্থান থেকে ৫ কবরের কংকাল চুরি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে কবর খুঁড়ে ৫ কবরের কংকাল চুরি করেছে দুর্বৃত্তরা । শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয় এবং প্রামানিক বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন প্রামানিক বাড়ি পারিবারিক কবরস্থান থেকে কংকাল চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা হযরত আলী মুন্সির ছেলে আলি হোসেন, স্ত্রী হালিমা , মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান,ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান,আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কংকাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার তিন দিন আগেও চুরি হয় একই এলাকার মৃধা বাড়ি পারিবারিক কবরস্থান থেকে আলেম মৃধা,হৃদয় মৃধা,শিরো মৃধার কংকাল।

স্থানীয়রা আশরাফুল ইসলাম রাজিব জানান, গতকাল দিবাগত রাতের কোন এক সময় কবরের মাটি উঠানো দেখে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খোড়া। এসময় ভালো করে দেখা যায় ৫ টি কবরের কংকাল চুরি হয়ে গেছে। এসময়  স্থানীয়রা কংকাল চোরদের গ্রেফতারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ইকবাল সরকার জানান, এ বিষয়ে আমি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo