• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ৬শ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার( ২৫ অক্টোবর) রাত ৯টার সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মোঃ রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)। 

এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬ শ পিছ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার  কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo