• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  খবর পেয়ে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে পুলিশ ফরিদপুর সদর উপজেলার কোষা গোপালপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ ছিনতাইকৃত ইজিবাইক ও হত্যাকাণ্ডে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এর প্রেক্ষিতে  শুক্রবার বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, গ্রেপ্তারকৃত মো. সোহেল মৃধা (৩৫), মো. চান্দু শেখ (২২) ও সাগর হোসেন (২৮)।তারা সবাই ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।  নিহত ইজিবাইকচালকের নাম মোশারফ বেপারী। ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার মৃত ছাদেক বেপারীর ছেলে তিনি। এক ছেলে ও এক মেয়ের বাবা মোশারফ।তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

তিনি আরো জানান, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গত বুধবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মোশারফ বেপারী। রাত হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। রাতে খুঁজে না পেয়ে পরদিন বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানা পুলিশকে জানায় মোশারফের পরিবারের সদস্যরা। এঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালে সন্দেহজনক চলাফেরা করায় তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মোশারফকে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যানুসারে শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকার একটি ক্ষেত থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo