ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাজার মনিটরিং কার্যক্রমের অন্তর্ভূক্ত সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।(১৯অক্টোবর) সকাল ১১ টার সময় এই অভিযান পরিচালনা করেন।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১/ আবাছার উদ্দিন (৪৫), পিতা- নুরুল হক কে ৩,০০০(তিন হাজার টাকা) অর্থদণ্ড দেয়া হয় ২/ ভাস্কর পাল (৫২), পিতা- সচিন্দ্র পাল কে ১,০০০ (এক হাজার টাকা) অর্থদণ্ড প্রদান কার হয় এবং ৩।
রেজাউল করিম, (২৪) পিতা- মমতাজ আলী কে ৫,০০০ কে অর্থদণ্ড প্রদান কার হয়। ৩টি মামলায় মোট ৯,০০০ (নয় হাজার টাকা) জরিমানা করা হয়। মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকানকে এই জরিমানা এবং সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিল্টন বিশ্বাস। উক্ত অভিযানে ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রামসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)