ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছে প্রশাসন। সেই ধারাবাহিকতায়
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অন্তর্গত আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম জানায়, অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ০১টি একনলা বন্দুক, ০১টি পিস্তল, ০৭ রাউন্ড তাজা গোলা এবং ০৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পরবর্তীতে জব্দকৃত আগ্নেয়াস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এবং পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)