ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা এলাকা থেকে চারটি হত্যা মামলার পলাতক আসামী গোলাম রব্বানীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী ওই এলাকার পূর্ব বনগ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খন্দকার গোলাম মোর্তুজা জানান, গ্রেপ্তারকৃত আসামী গোলাম রব্বানী ৪টি হত্যা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলা দায়ের করে বিকেলে তাকে আতাইকুলা থানায় সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)