• লিড নিউজ
  • জাতীয়

দ্রুত প্রজ্ঞাপন চেয়ে শাহবাগে ৩৫ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ এবং তা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচির শুরু হয়। 

এসময় রাজধানী ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে ৩৫ প্রত্যাশীরা শাহাবাগে জড়ো হতে থাকেন।  

চাকরিতে বয়সসীমা ৩৫ করা নিয়ে আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক এম এ আলী বাংলানিউজকে বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিনব্যাপী চলবে। সরকার যদি আমাদের দাবি মেনে না নিয়ে প্রজ্ঞাপন দ্রুত জারি না করে তাহলে আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।  

সমন্বয়ক এম এ আলী বলেন, আমাদের সঙ্গে সরকারের যে বৈঠক হয়েছে সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আমরা ছেলেদের ক্ষেত্রে চাকরিতে বয়স সীমা ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে বয়স সীমা  ৩৭ করার জন্য দাবি জানিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে উন্মুক্ত করার কথা বলেছি। সেটা সরকার বিবেচনা করবে। যদি আমাদের দাবি সরকার মেনে নেয় তাহলে সে ক্ষেত্রে অবসরের সময় যেই দুই বছর বাড়ানো হয়েছে, সেটা যেন না করা হয় সেজন্য আমরা সুপারিশ জানিয়েছি।  

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo