• লিড নিউজ
  • জাতীয়

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

শ্রমিকদের বক্তব্য অনুযায়ী গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

আল-আমিন (২৬) নামের আন্দোলনরত এক শ্রমিক জাগো নিউজকে বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।এই পথে যাত্রা করা ইফতেখার মাহমুদ নাইম নামের এক ব্যক্তি জানান, পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়ে গেছে সবার।

 

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo