• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পলাতক ডাকাত সর্দার ইকবাল গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে খুন, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ডাকাত সর্দার মো. ইকবালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর আবির হোসেন। এর আগে একইদিন দুপুরে তাঁর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার চরসিন্দুর ব্রীজ এলাকা থেকে আসামি ইকবালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার ইকবাল জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের আব্দুল ফালাক উপরফে ফালাইনার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ডাকাত সর্দার মো. ইকবাল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চরসিন্দুর ব্রীজ এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ অক্টোবর) দুপুরে অভিযান চালায় র‌্যাব-১। এ সময় খুন, ডাকাতিসহ একাধিক মামলার ১৩ বছর পলাতক আসামি ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইকবালকে বিকেলে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিকেলে ইকবাল নামের এক আসামিকে থানায় হস্থান্তর করেছেন র‌্যাব। নিয়মানুযায়ী তাকে গাজীপুরে প্রেরণ করা হবে।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo