• অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে পৃথক অভিযানে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ অভিনব কায়দায় পাচারকালে গাজীপুরে পৃথক দুটি অভিযানে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। 

রোববার (১৩ অক্টোবর) রাত ২ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে র‍্যাব। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী গ্রামের মৃত- মুজিবর রহমানের ছেলে সাহাবুদ্দিন সরদার (৬০) ও  নীলফামারী জেলার ডিমলা থানার বাবুরহাট এলাকার মৃত হায়দার আলীর ছেলে নাসির ইসলাম (২৬)।

র‍্যাব জানায়, রোববার রাতে আভিযানিক দলের কাছে খবর আসে কুষ্টিয়া জেলা থেকে আরপি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় মাদকের একটি বড় চালান ঢাকায় আসছিল। খবর পেয়ে  র‍্যাবের অভিযানিক দলটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় চেকপোস্ট বসায়। অপরদিকে র‍্যাবের অন্য একটি দলের কাছে খবর আসে একই পথে আরও একটি মাদকের চালান গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আসছে। এসময় দলটি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সূত্রাপুর এলাকায় আরও একটি চেকপোস্ট বসায়। পরে তথ্যঅনুযায়ী আরপি পরিবহনের বাসের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় সর্বমোট ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর পরপরই লালমনিরহাট থেকে আসা মালবাহী ট্রাকের টুলবক্স থেকে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব। পরে মাদকবাহী গাড়িসহ দুজনকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে র‍্যাব। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় মাদক এসে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo