• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: রাতের আধাঁরে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের মৃত মধূসূদনের ছেলে শ্রী নন্দ কিশোর রায় (৪৫), একই গ্রামের শ্রী নন্দ কিশোর রায়ের ছেলে শ্রী পরিমল রায় (২১), বোরাগাড়ি নৌদাবস গ্রামের শ্রী তৈলক্ষ্য রায়ের ছলে শ্রী নিত্যানন্দ রায় (২১), একই গ্রামের শ্রী বড়কান্ত চন্দ্রের ছেলে শ্রী সঞ্জয় চন্দ্র (১৭), মৃত সিবেনের ছেলে শ্রী কল্যাণ রায় (২৪)।এ সময় আটককৃতদের কাছে থাকা বাংলাদেশী নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি এন্ড্রয়েড মোবাইল ও ৪টি মোবাইল চার্জার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে বোদা থানাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড় জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় গোপন সংবাদ পেয়ে ব্যাটালিয়নকে অবগত করে রাত ৮টার সময় ৭ সদস্যকে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে মালকাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: নোয়াব আলী। এসময় সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে ৫ বাংলাদেশীকে আটক করা হয়। জেলার বোদা থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সকল সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। এরি মাঝে সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ওই ৫ বাংলাদেশীকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোন কারণ ছাড়া সেচ্ছায় তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। যাওয়ার কোন উপায় না পেয়ে বড় একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তারা হাতেনাতে সীমান্ত এলাকা থেকে আটক হয়। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা সহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo