• অপরাধ ও দুর্নীতি

মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে নাবালিকা মেয়েকে অপহরণ, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে শিশু সন্তানের মাকে বিবাহে ব্যর্থ হয়ে নাবালিকাকে অপহরণের মূলহোতা মাহবুর আলম ওরফে পারভেজ (৪৬) ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে অপহরণের সাথে জড়িত শাকিল আহমেদ রুবেলকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। এসময় তাদের হেফাজত থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাহবুর আলম ওরফে পারভেজ সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত শাকিল আহমেদ রুবেল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুরের সাঈদ আহমেদের ছেলে।

৭ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার ও এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মাহবুর আলম ওরফে পারভেজ ও নাবালিকা ভিকটিমের মা পরস্পর দুর সম্পর্কের খালাতো ভাই-বোন এবং একই এলাকার বাসিন্দা। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের একে অপরের বাসায় যাতায়াত ছিল। সম্প্রতি ভিকটিমের মা স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তার দুই সন্তানকে নিয়ে তার পিতার বাড়িতে বসবাস করে আসছিল। এরই সুযোগে মাহবুর আলম ওরফে পারভেজ দীর্ঘদিন যাবৎ সখ্যতা গড়ে তুলে। একপর্যায়ে মাহবুর আলম ওরফে পারভেজ তাকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিমের মা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে পারভেজ ক্ষিপ্ত হয়ে তাকে ও তার সন্তানদের অপহরণসহ গুম করা হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে গত ৬ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে পারভেজ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে নাবালিকা ভিকটিমকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে। নাবালিকা ভিকটিম সরল বিশ্বাসে ঘরের দরজা খুলে দিলে আসামী পারভেজ তার সহযোগী আসামী শাকিল আহমেদ রুবেলের সহায়তায় নাবালিকাকে ফুসলিয়ে ঘরের বাহির করে প্রথমে পারভেজের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তার সহযোগী আসামী শাকিল আহমেদ রুবেলের সহায়তায় কুমিল্লায় পাঠিয়ে দেয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে প্রথমে সিদ্ধিরগঞ্জ থানায় এবং পরে র‌্যাব-১১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর নাবালিকার বাবা বাদী হয়ে উপরোক্ত ২ জনের বিরুদ্ধে সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব প্রথমে অভিযান চালিয়ে প্রথমে হিরাঝিল এলাকা থেকে পারভেজকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের সহায়তায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কান্দিরপাড়া এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা করে এবং শাকিলের হেফাজত থেকে নাবালিকা ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত নাবালিকাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo