• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় রামদা দিয়ে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা: বড় ভাই আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনায় ঘটে। আহতের নাম নূর মোহাম্মদ। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় আহতের আপন বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন। 

হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এ ব্যাপারে বগুড়ার আদালতে মামলাও বিচারাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামারগাড়ী রেলঘুমটির কাছে তার বাবার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন৷ 

এসআই দুলাল হোসেন বলেন, আহত নূর মোহাম্মদের অবস্থা এখন আশংকামুক্ত। এ ঘটনায় একজন আটক আছে। প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা নিয়ে বিরোধে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo