ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬০ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাকেল জব্দসহ একাধিক মাদক মামলার আসামী সোহেল রানা ওরফে জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী থেকে লালমনিরহাটগামী রাস্তা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট সদর উপজেলার মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামী সোহেল রানা ওরফে জয়কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)