• অপরাধ ও দুর্নীতি

ছাত্রদলের নামে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক ৩ যুবক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গীয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

আটকরা হলেন ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠি দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা তুলছেন। খবরটি শোনামাত্র ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগ কর্মী।

সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo