• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিরল সীমান্তে বিজিবির হাতে ১৬ নারী পুরুষ শিশু আটক  

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ১৬ জন সংখ্যালঘু বাংলাদেশী নারী পুরুষ শিশুকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৩৫), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রাণী (২২)  তার শিশু সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ে স্ত্রী সাদিকা রায় (৪৫), মঙ্গল সরেনের ছেলে মিলন সরেন (২৮), মিলন চন্দ্রের (৩৭) স্ত্রী পারভীন  তার শিশু কন্যা মিনাশ্রী মন্দিরা (১), ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায়ের ছেলে রুবেল চন্দ্র রায় (২০), কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায়ের  ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪) একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পার্থ চন্দ্র রায় (২৮), তরকন্দা গ্রামের শশি রায়ের ছেলে খোকন রায় (২৬), নীলফামারী জেলার সৈয়দপুরের লক্ষনপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায়ের  ছেলে রতন চন্দ্র রায় (৩৭), রতন চন্দ্র রায়ের ছেলে কাজল রায় (২৫) ও শিশু ভৈরব চন্দ্র (৫) এবং মধাব চন্দ্র (১)। 

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহসানুল ইসলাম জানান, দিনাজপুরের বিরল উপজেলায় বিজিবি'র কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন ভান্ডারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোপরা গ্রামে সীমান্তের মেইন পিলার নম্বর ৩৩১ এর সাব পিলার ৩ এস এর পাশ দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময়ে ৮ জন পুরুষ ৪ জন শিশু এবং ৪ নারীসহ ১৬ জনকে আটক করেছেন তারা। আটককৃতরা নীলফামারী এবং দিনাজপুর জেলার বাসিন্দা। তবে তাদের অবৈধভাবে ভারতে যাওয়ার সঠিক কারন জানতে পারেননি তারা। আইনী ব্যবস্হার জন্য আটককৃতদের বিরল থানায় তুলে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo