প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৪ যুবক গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাইকৃত ইজিবাইক, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুড়ি উদ্ধার করা হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইবনে মিজান। এসময় গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান থানার পরিদর্শক তারেফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১২ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে ইজিবাইক চালক আবু রায়হানের মরদেহ উদ্ধার করে পুলিশ
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)