• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে স্ত্রীসহ ৩ জনের শরীরে আগুন দি‌য়ে হত‌্যার চেষ্টার ঘটনায় মামলা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীসহ ৩জনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় সাটু‌রিয়া থানায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

র‌বিবার (১৫ সে‌প্টেম্বর) দগ্ধ শার‌মি‌নের বড় ভাই শা‌মিম বাদী হ‌য়ে সাটু‌রিয়া থানায় মামলা‌টি দা‌য়ের ক‌রেন। 

র‌বিবার দুপু‌রে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, জানা গেছে, প্রায় ১৪ বছর পূ‌র্বে ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলীর সা‌থে সাটুরিয়া উপজেলার গওলা গ্রামের মৃত আতোয়ার হোসেনের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। এই দম্পতির ১০ বছরের একটি ছেলে সন্তান আছে। কয়েক বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে হাসান তাঁর স্ত্রী শারমিনকে নেশাগ্রস্থ অবস্থায় শারিরীক অত্যাচার নির্যাতন করতো। হাসান প্রতি‌নিয়ত শার‌মিন‌কে মারপিট ও মানসিক নির্যাতন করায় শার‌মিন নির্যাতন সহ্য করিতে না পে‌রে হাসানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলে হাসান ক্ষিপ্ত হয়ে পেট্রোল দিয়া আগুন ধরাইয়া খুন করিবে বলিয়া হুম‌কি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ সে‌প্টেম্বর সাটু‌রিয়ার গওলা গ্রা‌মে শ‌ার‌মি‌নের প্রতিবেশী চাচা মো: রফিকুল ইসলাম এর ঘরের ভিতর শা‌রমি‌নের শরীরে পেট্রোল ঢালিয়া আগুন ধরাইয়া হত্যার চেষ্টা করে। শার‌মি‌নের ডাক চিৎকারে তার চাচাত ভাই মোঃ রুবেল (২৮) ও চাচী সেলিনা অক্তার (৪৫) এ‌গি‌য়ে আস‌লে হাসান তাহাদের উপরও পেট্রোল দিয়া আগুন ধরাইয়া হত্যার চেষ্টা করে। তা‌দের চিৎকা‌রে আশপাশ হইতে লোকজন ঘটনাস্থলে এ‌সে শারমিন, রুবেল ও সেলিনা আক্তারকে রক্ষা করেন এবং আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তা‌দের ‌চি‌কিৎসার জন‌্য মা‌নিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও কর্নেল মালেক মেডিকেল ক‌লে‌জ হাসপাতালে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবেল এবং সেলিনা আক্তারকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। তারা বর্তমা‌নে সেখা‌নে চি‌কিৎসাধীর র‌য়ে‌ছে।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনায় অগ্নিদগ্ধ শারমি‌নের বড় ভাই মো: শামীম বাদী হ‌য়ে সাটু‌রিয়া থানায় শার‌মি‌নের স্বামী মোঃ হাসানকে অ‌ভিযুক্ত ক‌রে ধারা ৪(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলা দা‌য়ের ক‌রে‌ছে। সাটুরিয়া থানার মামলা নং ০৯/২৪। আসামী‌কে গ্রেফতা‌রের চেষ্টা করা হ‌চ্ছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo