• অপরাধ ও দুর্নীতি

ত্বকী হত্যাকাণ্ডে শামীম ওসমানের ভাতিজার গাড়িচালক র‍্যাবের হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেফতার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

এর আগে রবি ও সোমবার (১০ সেপ্টেম্বর) ত্বকী হত্যার ঘটনায় সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। বর্তমানে তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ২০১৩ সালে নির্মম নির্যাতন করে ত্বকীকে হত্যা করা হয়। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানায় র‍্যাব।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo