• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় দখলদার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৭ জন। রোববার রাতে দেশটির হামা প্রদেশের মাসিয়াফ শহরের আশপাশে এসব হামলা চালানো হয় বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে। অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, রোববারের হামলায় নিহত মানুষের সংখ্যা ২৬।

হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি। এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র ছিল। সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এসওএইচআর আরো জানিয়েছে, নিহত ২৫ জনের মধ্যে ৫ জন বেসামরিক ব্যক্তি, ৪ জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং ১৩ জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন। অপর তিনটি লাশ শনাক্ত করা যায়নি। রোববারের হামলা নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলের সেনাবাহিনী।

তবে এ হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই হামলা ‘অপরাধমূলক আক্রমণ’। গত কয়েক বছরে সিরিয়ায় কয়েক শত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরাইল। দেশটির দাবি, সিরিয়ায় অবস্থিত ইরানসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরাইল।

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo