• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তুমুল হাঙ্গামা ও বিক্ষোভ শুরু হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করে যে, ক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা একটি মিগ-২৩ যুদ্ধবিমান এবং একটি সামরিক ট্যাংকের ওপর চড়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত একজনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন এবং বিষয়টি ওয়ার্ডেনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এই খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফাগওয়ারার জলন্ধর জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করেন এবং ক্যাম্পাসের ভেতরে জানালার কাঁচ ও কয়েকটি দোকানে ভাঙচুর চালান।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট গুজব ছড়ানো হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo