ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এ হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার কথা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে। একই সঙ্গে এটি সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ সময় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি ভারতের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় ভারতের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)