• আন্তর্জাতিক

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।

অনৈতিক সম্পর্কের অভিযোগের পর হুয়াং পদত্যাগ করলেও ট্রাম্পের হস্তক্ষেপে বোর্ড তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি বোর্ডের সঙ্গে কথা বলে তাদের রাজি করিয়ে এই চুক্তি করেছেন। সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার শেয়ার ৩১.৫ শতাংশ বেড়ে কোম্পানির বাজারমূল্যে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলার যুক্ত হয়। হুয়াংয়ের ফেরার এই খবরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও বড় উত্থান দেখা যায়। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রধান সূচকগুলো বেড়েছে।

সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের হাতে এনভিডিয়ার ৩ লাখ ৭০ হাজার পর্যন্ত শেয়ার থাকতে পারে। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সমালোচনাও শুরু হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো ঘোষণার আগে শেয়ার লেনদেনের তদন্ত দাবি করেছেন এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম সামান্য কমেছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo