• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি। একইসঙ্গে সম্ভাব্য শত্রুর জন্য ‘চমক’ প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি।
‎
‎রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখারচি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়ায় দেশটির সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।
‎
‎পাশাপাশি, নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ওপর জোর দেওয়ায় ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতের সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত বলে দাবি করেন তিনি।
‎
‎শেখারচির ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি আগের চেয়ে আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। সম্ভাব্য শত্রুর জন্য এবার কিছু ‘চমক’ও প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসনের জবাব নতুন সামরিক প্রযুক্তির মাধ্যমে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

‎ইরানের সামরিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে ‘অসম যুদ্ধ’ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের কথা তুলে ধরেছেন শেখারচি।
‎
‎এই কৌশলে, ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের কিন্তু কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
‎
‎শেখারচি বলেন, ইরান এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলছে, যেখানে প্রতিপক্ষের অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের বিপরীতে অপেক্ষাকৃত কম ব্যয়ের দেশীয় প্রযুক্তি কাজে লাগানো হবে।
‎
‎তার দাবি, নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার উন্নতির ফলে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইরানের সামরিক প্রস্তুতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo