• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৭ লক্ষাধিক মানুষ। অবিরাম বর্ষণের জেরে দেশটিতে সম্প্রতি এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া এই বন্যায় হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারে অবিরাম মুষলধারে বৃষ্টি ও এর জেরে সৃষ্ট বন্যায় প্রায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নাইজারের অধিদপ্তর বন্যায় হওয়া অন্যান্য উপাদানগত ক্ষয়ক্ষতির তথ্যও সামনে তুলে ধরেছে। আনাদোলু বলছে, তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ এবং ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo