ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধিঃ সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামী সামিরুল মন্ডলকে র্যাব গ্রেফতার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংএ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান বলেন, বুধবার দিবাগত রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামিরুল দূর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।
সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)