• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ৪ জনকে গুলি করে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।সোমবার (স্থানীয় ) সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে।

সিএনএন জানায়, গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়। ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo