• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে গুজরাটে ভয়াবহ বন্যায়, নিহত ২৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে টানা ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এই বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়- গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাধের পানি।অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। তলিয়েছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির নিচে বিভিন্ন এলাকা। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর।

অনেকেই আশ্রয় নিয়েছে ছাদে। আরও দু’দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রান তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে সেনা, বিমানবাহিনী ও কোস্ট গার্ড।গতকাল বুধবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo