• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। আগামী ২৬ আগস্ট তিন দিনের সফরে ঢাকায় আসবেন তি‌নি।পররাষ্ট্র মন্ত্রণ‌ালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর। ডিক ডারবিন বিগত ২২ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনার সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ড. ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডারবিন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই রাজনৈতিক নেতা সফরকালে বিভিন্ন বৈঠকে দুদেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo