• লিড নিউজ
  • জাতীয়

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি আটক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক  দীপু মনিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।   

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের এক কর্মকর্তা বলেন, আজ বারিধারা ডিওএইচএস থেকে ডিবি গুলশান বিভাগের একটি দল সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে।

দীপু মনির নামে চাঁদপুরেও মামলা রয়েছে এবং ঢাকাতেও মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

আটক দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তাকে দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী  ছিলেন।

মন্তব্য (০)





image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

১

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

২

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

image

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

৫

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

  • company_logo