• অপরাধ ও দুর্নীতি

কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার (১৬ই আগস্ট) ভোররাতে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ আঁখি আক্তার (৩২) গোবিন্দপুর এলাকার বাবুলের স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  প্রতিদিনের ন্যায় বাবুল ও তার স্ত্রী আঁখি রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এসময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে আশেপাশের লোক ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে সে কান্নাকাটি করতে থাকে।

তার এমন আচরণে সন্দেহ হলে এলাকাবাসী বাবুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo