• অপরাধ ও দুর্নীতি

পাবিপ্রবিতে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা, ছাত্রলীগের রুমে বিপুল অস্ত্রশস্ত্র

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সাধারণ‌ শিক্ষার্থীদের দাবির মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত একটি অফিস আদেশে রাজনীতি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী‌ সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ ঘোষণা করা হলো অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ম্যাডাম (উপাচার্য) রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে উনার সোশ্যাল এক্ট আছে সেই ক্ষমতা বলে ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন দুপুরে হলে ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রিত বিভিন্ন রুম থেকে পিস্তল, ছোট বড় ছুরি, হাসুয়া, রামদা, রড, জিআই পাইপ, লাঠি, মদের বোতল, ফেনসিডিল, কনডমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন, গত পরশুদিন আমরা অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিলাম। এরপর অনেকেই রুম খালি করে ছেড়ে চলে গেছেন কিন্তু ছাত্রলীগের নেতাদের রুমগুলো বন্ধ ছিল। আজকে সেই সব রুমের তালা ভেঙে তল্লাশি করা হলে এইসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo