• লিড নিউজ
  • জাতীয়

ধর্মীয় পরিচয় নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়া হবে: ড. ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ধর্মীয় পরিচয় নয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীরা সব সাংবিধানিক অধিকার ভোগ করবেন জানিয়ে ড. ইউনূস বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে বিভেদ করার সুযোগ নেই। তাই দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সবাইকে এক থাকতে হবে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমার অনুরোধ, আপনারা বিভিন্ন খোপে চলে যাবেন না। সবাইকে এক থাকতে হবে। আমাদের সাহায্য করেন, ধৈর্য ধরেন। আমরা না পারলে দোষ দিয়েন।’ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে। এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে।’

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা সাম্প্রতিক ও বিগত দিনের সব সংখ্যালঘু নির্যাতনের বিচার চান। তারা একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo