ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ কেজি ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তা থেকে এ মাদক জব্দ করা হয়।
জানা গেছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই। পরে শিক্ষার্থী আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ান জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেয়। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করেন শিক্ষার্থীরা। তখন ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বস্তাটি থানায় নেওয়া হয়। সেখানে এর ভেতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সঙ্গে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে পাওয়া একটি মুঠোফোন থানায় জমা দেন শিক্ষার্থীরা।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, জব্দ করা বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)