ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের গাজী ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন স্থান থেকে লুট করা প্রায় পয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের মালালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহীনীর সদস্যরা।
গত দুই দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, সাত টন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল, প্রস্তুতকৃত গাজী পাইপ, টিউবওয়েলসহ বিপুল পরিমান অন্যান্য সামগ্রী।
আজ রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী গাজী ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো: তানভীর হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ এবং বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জ উপজেলা সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব, নাজমুল আলম সোহান।
লুট হওয়া মালামাল ফিরে পেয়ে সেনাবাহীনীর প্রতি কৃতজ্ঞতা জানান গাজী ইন্ডাস্ট্রির প্রতিনিধি।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)