• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ৫ আরোহী। মৃতদের মধ্যে পাইলট ছাড়া বাকি চারজনই ছিল চীনা পর্যটক।

বুধবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নুয়াকোট জেলার সূর্যচৌর অঞ্চলের পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে আরেকটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল উদ্ধার তৎপরতার জন্য। 

দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোট জেলা কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটকে সনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo