ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ফ্লাইট ওটানামা শুরু হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন। এরআগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৬ ঘণ্টা বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
সোমবার কামরুল ইসলাম জানান, বিকাল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের হালনাগাদ তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকালে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে, ঠিক কী কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, তা জানা যায়নি।
নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...
নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

মন্তব্য (০)