• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নড়াইলে মাশরাফীর বাড়িসহ জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির বাড়িতে আগুন

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মর্তুজা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে মাশরাফীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

একই সময়ে আলাদাতপুর এলাকায় জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুর  বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে দফায় দফায় এসব হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া পুরাতন বাস টার্মিনালে জেলা আ.লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়। 

এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,কে বা কারা আগুন দিচ্ছে ভাঙচুর করছে লুটপাট করছে আমাদের জানা নেই। আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি। 

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমরা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo