• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের দূতাবাস বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরাকের নেতা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আরব ও মুসলিম দেশগুলোকে ইইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সদর।পাশাপাশি তিনি ইসরায়েলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ জানিয়েছেন। খবর মেহের নিউজের।সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে শুক্রবার (২ আগস্ট) দেওয়া এক পোস্টে মুক্তাদা আল-সদর বলেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাস করা উচিৎ, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। 

ইসরায়েল মধ্যপ্রাচ্যে সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে চলেছে উল্লেখ করে ইরাকের এ নেতা বলেন, যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট ও দূতাবাস বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে ইরাকের সরকার ও সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি। 

সেইসঙ্গে বিশ্বের পূর্ব-পশ্চিম সবখানে নিপীড়িত জনগণকে সমর্থন দেওয়া অপরিহার্য বলেও জোর দেন মুক্তাদা আল-সদর।সম্প্রতি ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় ইরাকি নেতা এসব কথা বললেন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo