• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পুলিশ অফিসে হামলা, গাড়িতে আগুন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতের ঘটনায় দেশটির সুন্দারল্যান্ড এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পুলিশের একটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। 

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

নর্থামব্রিয়া পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিক্ষোভকারীরা পুলিশের ওপর বিয়ারের বোতল এবং পাথর ছুড়েছে। এছাড়া শহরের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভ হয়। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। 

নর্থামব্রিয়া পুলিশের সিএচ সুপার হেলেনা ব্যারণ বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যা ছিল অত্যন্ত শোচনীয়। 

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালান হবে। 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং সহিংসমূলক কাজ করেছে তাদের চরম মূল্য দিতে হবে। 

গত সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে শিশুদের নাচের ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলায় দুই শিশু নিহত হওয়ার পরই বুধবার রাত থেকে বিক্ষোভ শুরু হয়।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo