• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পাবনায় আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ রাতে ট্রাক নিয়ে ঘোরাফেরা করছিলেন চার ব্যক্তি। তাদের চলাফেরা দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করলে একেকজন দেয় একেকরকম তথ্য। পরে তাদের আটক করে জানা যায় তারা আন্ত:জেলা চোরচক্রের সদস্য।

এভাবেই অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পাবনার চাটমোহর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দু’টি গরু। সেই সাথে জব্দ করা হয়েছে গরু চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশ।

আটকরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আল আমিন, উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মিলন হোসেন, একই উপজেলার কাওয়াক গ্রামের শফিকুল ইসলাম, সলঙ্গা উপজেলার আমশরা গ্রামের ফুয়াদ হোসেন, গাজীপুরের কালিয়াকৈড় উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোলাম মোস্তফা ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার হাসান আলী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে করে চারজন ঘোরাফেরা করছিল। এ সময় রাতে টহল পুলিশ তাদের আটক করে। পরে তাদের ঠিকানা জানতে চাইলে তারা একেক জন ভিন্ন ভিন্ন কথা বলে। পরে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গরু চোর চক্রের সদস্য বলে জানায় তারা।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈড় এলাকা থেকে দু’টি চোরাই গরু উদ্ধার এবং এরসাথে জড়িত আরও দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo