• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। এখনও কয়েক ডজন মানুষ আটকে আছে যাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার ভোররাতে রাজ্যটির ওয়েনাদ জেলায় পাহাড়ি এলাকায় ভূমিধসের সময় বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। প্রবল বর্ষণ এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙ্গে পড়ায় উদ্ধারকাজে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে। দুর্ঘটনাকবলিত এলাকা দুর্গম হওয়ায় সেখানে জরুরী পরিষেবা পৌঁছাতে পারছেনা। এখনও শতাধিক লোক দুর্গম স্থানে আটকা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সালের পর কেরালায় ভূমিধসে এবারের বিপর্যয় সবচেয়ে বেশি ভয়াবহ। সেসময় বন্যায় রাজ্যটিতে চারশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। 

কর্মকর্তারা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে দুশোর বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার ভূমিধসে পুরো এলাকা প্রায় ধ্বংস হয়ে গেছে। স্থানীয় হাসপাতালগুলোতে শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং সেখানে প্রায় ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। 
ঘটনার পরপরই ৬৫টি মৃতদেহ পাওয়া যায়। পরে চালিয়া নদীতে অভিযান চালিয়ে আরও ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের দেহের বিভিন্ন অংশ পাওয়া গেছে। রাজ্যটি পাহাড়ি হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসের ঝুঁকি থাকে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo