• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আততায়ীর হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বতার দিয়ে আনন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

 ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে তিনি এবং তার একজন দেহরক্ষী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়েহ তেহরানে অবসস্থান করছিলেন।

হানিয়েহকে কীভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি আইআরজিসি, তারা বলেছে হামলার তদন্ত চলছে।

হানিয়ার মৃত্যুতে হামাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, তেহরানে বিশ্বাসঘাতক জায়নবাদীদের হামলায় ভাই, নেতা, শহীদ, আন্দোলনের প্রধান মুজাহিদ ইসমাইল হানিয়াহ মৃত্যুতে ইসলামী প্রতিরোধ আন্দোলনের অংশ হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামি জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে।

হানিয়া ২০১৯ সালে গাজা ছেড়ে কাতারে বসবাস শুরু করেছিলেন। বর্তমানে গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার।

এই হত্যাকাণ্ডটি গাজার জনগণের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা আশা করেছিল হানিয়া আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যবস্থা করবে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo