ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: নরসিংদী কারাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ। গ্রেফতার মামুন রৌমারী উপজেলার রতনপুর এলাকার শাহিনুরের ছেলে।
জানা গেছে, রোববার(২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা।
এ বিষয়ে সোমবার(২৯ জুলাই) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- কোটা আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে ৮২৬ জন আসামি পালানোর সময় সেই সুযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া পালিয়ে নিজ বাড়ির এলাকায় চলে এসেছিলেন। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)