• অপরাধ ও দুর্নীতি

চুরির মামলায় শ্বশুর-জামাই জেল হাজতে

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চুরির মামলায় জামাই-শ্বশুরকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে চিলমারী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নামাচর গেরমার মোড় এলাকা থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় আব্দুল কাদেরের ছেলে রুবেল মিয়াকে। দুপুরের দিকে থানার সামনে থেকে শ্বশুর রসুলপুর এলাকার মৃত করিম উদ্দিনের পুত্র মোঃ তৈয়ব আলীকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা দীলিপ কুমার বলেন, গত বছর ১২অক্টোবর রাত ১১টা ৩০ মিনিট থেকে সকাল ৭টার মধ্যে সংঘবদ্ধ একটি চোরের দল মাচাবান্দা হাটখোলা গ্রামের আশরাফুল আলমের দোকান থেকে একটি ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন, যার মুল্য ১৭ হাজার ৫‘শ টাকা এবং ১লক্ষ ৭০ হাজার টাকার মালামাল চুরি করে। বিষয়টি স্থানীয়ভাবে বসে আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আশরাফুল আলম বাদী হয়ে গত ২০ জুলাই তারিখে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫। গ্রেফতারকৃত আসামীদেরকে জিসাজ্ঞাবাদ শেষে বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে মাচাবান্দা এলাকার বিভিন্ন বাড়ীতে চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত পানির পাম্প, অটোরিক্সার ব্যাটারীসহ বাড়ী ঘরের মালামাল চুরি হচ্ছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo