ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ১৩ লাখ ৬০ হাজার টা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজ রানার নেতৃত্বে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন(৪৭) ও মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া(২৮) কে গ্রেফতার করেন।
এসময় আসামী মোঃ মুক্তার হোসেনের নিকট হতে ৮০ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সুমন মিয়ার নিকট হতে ২০ গ্রাম হেরোইন ও ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)