• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়াল ৩৯ হাজার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ১৪৭ জন। খবর আল জাজিরার। 

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রায় ৯ মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজা উপত্যকায় যুদ্ধের সব নীতি ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে বাড়ি-ঘর, অফিস, বহুতল ভবনের পাশাপাশি হাসপাতাল, স্কুল এবং মসজিদেও হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের আল জুর্ন শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক ঘণ্টায় খান ইউনিস, রাফা, বুরেইজ ক্যাম্পসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘণের দায়ে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

যে পাঁচ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। তাছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থেকে থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

নিষেধাজ্ঞা পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন- উগ্র ডানপন্থি কর্মী বেনজি গোপস্টেইন ও বারুচ মার্জেল, অ্যাক্টিভিস্ট মোশে শারভিট, জেভি বার ইয়োসেফ ও ইসাচার মান্নে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo