ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি শপিংমলে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে লাগা আগুনে এসব মানুষের মৃত্যু হয়।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, সিচুয়ান প্রদেশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, জিগং শহরের হাইটেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর ১৬ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোররারে উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)